রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২২

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্ভিস উদ্বোধন

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্ভিস উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এই সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর সজীব ওয়াজেদ জয় জাতীয় জরুরি সেবা-৯৯৯ কেন্দ্রের কল সেন্টার পরিদর্শন করেন। ৯৯৯ সেবাটি ডিএমপির এই কন্ট্রোল থেকে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জয় বলেন, এই সার্ভিসের মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন মুহূর্তের মধ্যেই পুলিশের সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো। যাতে একটি কলেই পুলিশের সেবা পাওয়া যায়।

জানা গেছে, এখন থেকে ‘৯৯৯’ নম্বরে ডায়াল করলেই মিলবে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা। যে কোন মোবাইল ও ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ টোল-ফ্রি কল করে বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে এই সেবা নেওয়া যাবে। পর্যায়ক্রমে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025