বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৯

রাবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির অপেক্ষমান তালিকা প্রকাশ

রাবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির অপেক্ষমান তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞতিতে বলা হয়, দ্বিতীয় অপেক্ষমান তালিকা অনুসারে ‘এ’ ইউনিট কলা অনুষদভুক্ত দর্শন, ইতিহাস, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভাষা (সংস্কৃত, উর্দু), আরবী, ইসলামিক স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য, সঙ্গীত, নাট্যকলা বিভাগের গ্রুপ ‘এ১’ ও গ্রুপ ‘এ২’ রোল নম্বরধারী পরীক্ষার্থীরা আগামী ১২-১৮ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত উল্লেখিত বিভাগগুলোতে ভর্তি হতে পারবে। এছাড়া ইংরেজী বিভাগে ভর্তি হতে পারবে আগামী ১৩ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ’ ইউনিটের উল্লিখিত বিভাগসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীরা অটো মাইগেশ্রন-এর আওতায় তাদের প্রদত্ত বিষয় পছন্দক্রম (যা পরীক্ষার্থী কর্তৃক ইতোমধ্যে অনলাইনে পূরণকৃত) অনুযায়ী ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবে। ভর্তিকৃত কোনো ছাত্র-ছাত্রী মাইগেশ্রনে অনিচ্ছুক হলে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে ডিন, কলা অনুষদ বরাবর নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। তবে ইংরেজী, সঙ্গীত, নাট্যকলা বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই অটো মাইগ্রেশন-এর আওতায় আসবে না।

অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরমে ¯া^ক্ষর করে কলা অনুষদ দপ্তরে জমা দেয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অ৪ সাইজের একটি খামের উপরে শিক্ষার্থীর নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর, বিভাগের নাম, ক্লাশ রোল নম্বর/স্টুডেন্ট আই.ডি. নম্বর এবং মোবাইল নম্বর লিখেতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন চুড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, ‘বি’ ইউনিট (আইন অনুষদ) আইন বিভাগ ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের ‘বি১’ প্রথম অপেক্ষমান তালিকার মেধাক্রম ৮১ হতে ১০০ এবং ‘বি২’ প্রথম অপেক্ষমান তালিকার মেধাক্রম ৮১ হতে ৯৭ পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে। তবে আসন শূণ্য থাকা সাপেক্ষে ‘বি১’- ১০১ এবং ‘বি২’- ৯৮, ৯৯ ও ১০০ মেধাক্রম শিক্ষার্থীদের ১৯ ও ২০ ডিসেম্বর ভর্তি করা হবে।

এছাড়া ‘জি’ ইউনিট (কৃষি অনুষদ) ‘জি১’- অপেক্ষমান তালিকার মেধাক্রম ১০৯ থেকে ১৪৫ পর্যন্ত এবং ‘জি২’- অপেক্ষমান তালিকার মেধাক্রম ১০৭ থেকে ১৪০ পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা আগামীকাল ১৩ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত ভর্তি হতে পারবে। এবং ‘এইচ’ ইউনিট (প্রকৌশল অনুষদ) অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আগামীকাল ১৩ ডিসেম্বর দুপুর দেড়টা পর্যন্ত ভর্তি হতে পারবে এবং ওই দিন বিকেলে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বিভাগগুলোতে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট করা দুই কপি (শিক্ষার্থীর ¯া^ক্ষরসহ অ৪ সাইজ অফসেট কাগজে), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষার মূল মার্কস সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। এছাড়াও শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাবলীতে কোনরূপ অসংগতি পরিলক্ষিত হলে তার ভর্তি বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।#




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025