শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৯

জ্বিনের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা এক নারী

জ্বিনের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা এক নারী

বিস্ময়কর ডেস্ক: গত ১২ বছরে ২০টি ‘জ্বিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছেন ব্রিটেনের ব্রিস্টল শহরের এক নারী। শুধু তাই নয়, তাদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়েছেন তিনি।

অ্যামেথিস্ট রেলম (২৭) নামের ওই নারী সম্প্রতি আইটিভি নামে ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলে উপস্থিত ছিলেন।

সেখানে ‘দ্য মর্নিং’ নামে একটি অনুষ্ঠানে বেশ খোলাখুলিভাবে ‘জ্বিনের’ সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেন। পেশাদার জীবনেও আধ্যাত্মিক বিষয়াবলি নিয়ে নাড়াচাড়া করেন রেলম।

দ্য মর্নিং অনুষ্ঠানে রেলম জানান, ১২ বছর আগে বাগদত্তার সঙ্গে ব্রিস্টলে নতুন বাড়িতে ওঠেন তিনি। সেখানে যাওয়ার পরই আস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পান।

ঘটনার বর্ণনা করতে গিয়ে রেলম জানান, তার ওপর প্রথমে একটি শক্তি ভর করে। তারপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় তিনি সম্পূর্ণ নিরাপদ অনুভব করছিলেন। তবে তিনি ওই ‘জ্বিনদের’ কখনোই দেখতে পাননি। শুধু অনুভব করেছেন।

রেলম আরো জানান, একটি ‘জ্বিনের’ সঙ্গে তার তিন বছর প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি তার সঙ্গীর কাছে ধরা পড়ে। এরপর থেকেই বিভিন্ন ‘জ্বিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনাও দেখা দেয়।

তবে গবেষকরা রেলমের এ ধরনের দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, দৃষ্টিভ্রম অথবা ঘুমের ভেতর অস্বাভাবিকতার কারণে এমনটা অনুভব হতে পারে।

রেলমের দাবির পর এ বিষয়ে কথা বলেছেন আত্মাগবেষক আলেকজান্দ্রা হোলজার। তিনি জানান, যারা জ্বিনের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছে, তারা শরীরে চাপ অনুভব করে। এছাড়া জ্বিনের উপস্থিতিতে খুবই শীতল হয়ে যায় ঘরের পরিবেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026