বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৪

যুক্তরাজ্যে কর ফাঁকির দায়ে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকের কারাদণ্ড

যুক্তরাজ্যে কর ফাঁকির দায়ে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকের কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কর ফাঁকির দায়ে যুক্তরাজ্যে মনির মিয়া নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক রেস্টুরেন্ট মালিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডসের স্টাফোর্ডশায়ারের নিজের ব্যবসা থেকে উপার্জিত আয় সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি স্বীকারের পর তাকে এ দণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার কর ফাঁকি দেওয়া অর্থ উদ্ধারেও কার্যক্রম শুরু হয়েছে। আন্ডারকভার ট্যাক্স কর্মকর্তারা দ্য ক্রাউন অব ইন্ডিয়া নামের ওই রেস্টুরেন্টটিতে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা রেস্টুরেন্টটিতে যাওয়ার পর তাদের সন্দেহ হয় ৫৮ বছরের মনির মিয়া সেখান থেকে উপার্জিত আয়ের ব্যাপারে কর্তৃপক্ষকে সঠিক তথ্য দেননি। তিনি যে তথ্য দিয়েছিলেন সেটা বরং প্রতিষ্ঠানটির মোট আয়ের একাংশ মাত্র।

এরপর ছদ্মবেশী কর্মকর্তারা নিজেদের জন্য কারি সরবরাহের অর্ডার করেন। এ সময় তিনি মনির মিয়া তাদের খাবারের দামের সঙ্গে ভ্যাট করেন। তিনি দাবি করেন, ৯০ হাজার পাউন্ডের ট্যাক্স (মূল্য সংযোজন কর) এড়াতে তার রেস্টুরেন্টকে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

আন্ডারকভার কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নিজের অপরাধ স্বীকার করেন মনির মিয়া। জানান, রেস্টুরেন্টের আয় সম্পর্কে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন।

বিষয় নিয়ে কথা বলেন রেভিনিউ অ্যান্ড কাস্টমস দফতরের ফ্রড ইনভেস্টিগেশন সার্ভিসের সহকারী পরিচালক পল মেবুরি। তিনি বলেন, মিয়া এবং তার পরিবার ওই রেস্টুরেন্ট থেকে অবৈধ ও করবর্হিভূত আয়ের অর্থ ভোগ করেছে। তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থায়নের স্থানকে বঞ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি নিজের সৎ প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে অন্যায্য সুবিধা ভোগ করেছেন।

পরে মিডল্যান্ডসের স্টাফোর্ডশায়ারের বিচারক ওয়ালস তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়ে বলা হয়, মনির মিয়া আর্থিক সুবিধা পেতে অসততার আশ্রয় নিয়েছেন; যা রাজস্ব ব্যবস্থার জন্য ক্ষতিকর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025