শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১

৩৭০ বছরের পুরনো খুলিতে মুখমণ্ডল প্রতিস্থাপন

৩৭০ বছরের পুরনো খুলিতে মুখমণ্ডল প্রতিস্থাপন

বিস্ময়কর ডেস্ক: প্রায় ৩৭০ বছরের পুরনো কঙ্কালের খুলিতে মুখমণ্ডল তৈরিতে সফল হয়েছে ডুরহাম ইউনিভার্সিটির আরকিওলজি বিভাগ। জানা গেছে, এ মুখমণ্ডলটি ১৬৫০ সালের দুনবার যুদ্ধে অংশ নেয়া কোনো স্কটিশ সৈনিকের।

ডুরহাম ইউনিভার্সিটির আরকিওলজি বিভাগের প্রফেসর ক্রিস জেরার্ড বলেন বিজ্ঞানের এ অভিনব প্রযুক্তিটি প্রত্নতাত্ত্বিক ও ফরেনসিক বিভাগের জন্য খুবই কার্যকর। এ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে খুন বা কোনো ঘটনার পেছনের মৃত মানুষকে এখন অবিকল রূপেই দেখতে পারবেন জীবিতরা।

উল্লেখ্য, ২০১৩ সালে ডুরহামে মাটি খুঁড়ে সৈনিকের কঙ্কালটি পাওয়া যায়। রেডিও কার্বন-১৪ টেস্টের মাধ্যমে এর বয়স নির্ধারণের পর জানা যায়, কঙ্কালটি ১৬৫০ সালের ইংরেজ গৃহযুদ্ধ ‘দুনবার’ চলাকালীন রাজা চার্লস ২-এর অনুগত সৈনিক ছিলেন। তিনি ১৬৩০ সালে দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ডে বাস করতেন।

অধ্যাপক ক্রিস জেরার্ড আরও জানান, ‘আরকিওলজি সাইন্স প্রয়োগে আমরা এ কঙ্কাল থেকে সৈনিকটির স্বাস্থ্য এবং কীভাবে তার মৃত্যু ঘটে সেটিও জানতে পেরেছি।

প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে জানা গেছে, সৈনিকটির মৃত্যুর সময় বয়স ছিল ২২ থেকে ২৫ বছর। অপুষ্টিজনিত কারণে তার মৃত্যু ঘটে। ধারণা করা হয়, যুদ্ধকালীন শত্রুপক্ষের শিবিরে তিনে বন্দি ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026