রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১

রাবির দুই শিক্ষার্থী ছয়দিন ধরে নিখোঁজ

রাবির দুই শিক্ষার্থী ছয়দিন ধরে নিখোঁজ

রাবি নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোজ শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বনি আমিন ইসরাঈল ও সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থী মারুফ হাসান। গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহী শহর থেকে সাদা পোশাকে কয়েকজন এসে তাদের আটক করে নিয়ে যায় বলে জানা যায়।

বনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ কর্মী ও সাবেক সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের অনুসারি। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে ২৩৫ নম্বর কক্ষে থাকেন।

সূত্রে জানা গেছে, বনিকে গত শুক্রবার সন্ধ্যার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে এবং সাদা পোশাকে কয়েকজন এসে আটক করে নিয়ে যায়। মারুফকে সাহেব বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

এদিকে,  বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মালিবাগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে রাবির ২ ছাত্রকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

মাদার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বনির সহপাঠি মাসুদ রানা তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শুক্রবার থেকে বনি হল থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাইনি।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সিআইডি একটি অভিযান চালিয়েছে বলে শুনেছি।’

রাজশাহীর সিআইডি পরিদর্শক আসমাউল হক ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাসেঁর ঘটনায় জড়িতদের ধরতে ‘অভিযান’ পরিচালনা করা হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেনেছি। তখন আমি রাজশাহীতে ছিলাম না। কাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা নেই।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026