শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

লন্ডনে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ: চরম বিশৃঙ্খলায় আওয়ামীলীগ-বিএনপির উত্তেজনা

লন্ডনে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ: চরম বিশৃঙ্খলায় আওয়ামীলীগ-বিএনপির উত্তেজনা

শীর্ষবিন্দু নিউজ: মহান বিজয় দিবসের প্রতম প্রহরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিলেত প্রবাসী বাংঙ্গালীরা।

বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে উপস্থিত হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ। তবে রাত ১২টা বাজার কিছুক্ষন পূর্বেই পুরো শহীদ মিনারে দখলে নেয় যুক্তরাজ্য বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদিতে যাওয়ার চেষ্টা করলে প্রচন্ড বাধার সম্মুখিন হয়। রাতের নিরবতা ভেঙ্গে আলতাব আলী পার্কে সৃষ্টি হয় চরম উত্তেজনাকরন স্লোগান। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে কেউই প্রচলিত নিয়ম না মেনে জুতা পায়ে শহীদ বেদিতে উঠতে দেখা গেছে।

প্রধান দুই রাজনৈতিক দলের বাইরেও লন্ডনবাংলা প্রেসক্লাবসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল নিয়ে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে দেখা গেছে। কোনরকমের দুর্ঘটনা ছাড়া চরম বিশৃঙ্খলায় মধ্যদিয়ে শেষপর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026