শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

রাজপুত্র হ্যারি ও ভাবী রাজবধু মেগানের বিয়ে আগামী ১৯ মে

রাজপুত্র হ্যারি ও ভাবী রাজবধু মেগানের বিয়ে আগামী ১৯ মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রিন্স হ্যারি ও মেগান ম্যারকেলের বিয়ে হবে আগামী বছরের ১৯ মে। কেনসিংটন প্যালেস  এ রাজকীয় বিয়ের ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান গত মাসে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর এও জানান, উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁদের বিয়ে হবে।

গত মাসে হ্যারি-মেগানের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে আনন্দিত। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করে আসছেন। লন্ডনে তাঁদের বাগদান অনুষ্ঠিত হয়। তখনই বিয়ের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026