সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

ইইউতেই থাকতে চাচ্ছেন অর্ধেকের বেশি ব্রিটিশ

ইইউতেই থাকতে চাচ্ছেন অর্ধেকের বেশি ব্রিটিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে প্রকাশিত হওয়া একটি নতুন জরিপে দেখা যায়, ৫১ শতাংশ ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর সদস্যপদের পক্ষে এবং ৪১ শতাংশ এর বিপরীতে অবস্থান করছে।

দেশটির বিএমজি নামক একটি জরিপ প্রতিষ্ঠান চলতি মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ১৪০০ মানুষের উপর একটি জরিপ চালায়। জরিপ অনুসারে অর্ধেকের বেশি মানুষই ইইউ এর সাথে থাকার আগ্রহ প্রকাশ করছে। ২০১৬ সালের জুন মাসের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষ ইইউ’তে থাকার পক্ষে রায় দিয়েছেন।

একটি প্রতিবেদন অনুসারে, গত বছর ৪৮ শতাংশ মানুষ ইইউ’তে থাকার পক্ষে ছিল, যেখানে বাকি ৫২ শতাংশ মানুষই তার বিরুদ্ধে অবস্থান করছিল।

মাইক স্মিথসন নামের এক নির্বাচনী বিশ্লেষক এবং সাবেক রাজনীতিবিদ একটি টুইট বার্তায় বলেন, ‘ইইউতে থাকার পক্ষে এবার সর্বোচ্চ পরিমাণ মানুষ ভোট দিয়েছে।’

এর আগে, দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ’এর সাথে বানিজ্য বিষয়ে আলোচনা করবেন বলে সম্মত হয়েছিলেন। কিন্তু ইউরোপের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পূর্বের আলোচনাগুলি কঠিন ছিল এবং বর্তমানে তা আরও কঠিন হয়ে উঠবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026