রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩

নাসা সাইট বন্ধ: শঙ্কায় আছে হোয়াইট হাউজ

নাসা সাইট বন্ধ: শঙ্কায় আছে হোয়াইট হাউজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট এবং টুইটার ফিড সরকারিভাবে সাময়িক সময়ের জন্য স্থগিত করতে গিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ওই তালিকায় রয়েছে হোয়াইট হাউজ ও নাসার ওয়েবসাইটও।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আর্থিক সংকটের কারণে ওয়েবসাইটের তথ্য নিয়মিত আপডেট করা ও তথ্য বিনিময় করা সম্ভব হচ্ছে না। আর্থিক সংকট না কাটা পর্যন্ত অবস্থা পরিবর্তন করাও সম্ভব নয়।

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইট ফেডারেল সরকারের ওই পদক্ষেপের পর বন্ধ হয়ে গেছে। হোয়াইট হাউজের সাইট বন্ধ হয়ে যাবে বলে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে সাইটে।

এই আকস্মিক বন্ধের ফলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে পাঠানো জনগণের ইমেইলের কোনো সাড়া দিতে পারছে না। বন্ধ হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীরা তাদের ইমেইলেও প্রবেশ করতে পারছে না।

মঙ্গলবার রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা সংস্কার আইন ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর বিরোধিতা করায় সরকারি পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের জনগণ বিভিন্ন প্রশ্নের জন্য সাধারণত ফেডারেল ওয়েবসাইট ও টুইটার ফিড ব্যবহার করে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026