সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১

কুছ কুছ হোতা হ্যায় ছবির গোপন কথা

কুছ কুছ হোতা হ্যায় ছবির গোপন কথা

বিনোদন ডেস্ক: ১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি ছিল কুছ কুছ হোতা হ্যায়। বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এ ছবিটি। এর গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়।

গেল রোববার শাহরুখের শো টেড টকস-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন কুছ কুছ হোতা হ্যায় গানটি তৈরি হওয়ার অন্দরের কাহিনী। বলিউডে কিং খানের ২৫ বছরের জার্নি নিয়ে আলোচনার ফাঁকেই উঠে এসেছে এই তথ্য।

শাহরুখ জানিয়েছেন, জাভেদ আখতার নাকি এই ছবিতে কাজ করবেন না ঠিকই করে ফেলেছিলেন। কারণ, ছবির নাম জাভেদের পছন্দ হয়নি। শাহরুখ বলেন, একদিন অসম্ভব রেগে গিয়ে জাভেদজি বললেন, আব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়… ক্যায়া করু হায়, কুছ কুছ হোতা হ্যায়… নাও, এসবই তো তোমাদের পছন্দ।

কোনও রকম পরিকল্পনা ছাড়া, রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে জাভেদ আখতার যে শব্দগুলো বলেছিলেন, সেগুলো দিয়েই ছবির টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। আর এর পরের কাহিনী তো ইতিহাস। জাভেদ আখতারের প্রশংসা করে শাহরুখ বলেন, রেগে গিয়েও জাভেদজি যে শব্দগুলো উচ্চারণ করেন, পরে সেগুলো গোল্ডেন ওয়ার্ডস হয়ে ওঠে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026