রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫

আখ থেকে প্লাস্টিক বোতল

আখ থেকে প্লাস্টিক বোতল

অন্যকিছু ডেস্ক:  প্লাস্টিক দূষণ আমাদের গ্রহের একটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এক ফরাসি প্রযুক্তিবিদ আখ থেকে একটি প্লাস্টিকের বোতল তৈরি করেছেন, যা পুরোপুরি ‘বায়োডিগ্রেবল’ অর্থাৎ নিজেই পচে নষ্ট হয়ে যায়।

বিশ্বে প্রতি মিনিটে ১০ লাখ প্লাস্টিক বোতল কেনা হয়। অথচ প্লাস্টিক বোতল তৈরিতে বিপুল পরিমাণ জ্বালানি ও অপরাপর সম্পদ খরচ হয়। আর যা থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড।

অধিকাংশ প্লাস্টিক বোতলই রিসাইকেল করা সম্ভব, কিন্তু অধিকাংশ দেশের তা করার মতো পর্যাপ্ত অবকাঠমো নেই। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক নদী বেয়ে সমুদ্রসৈকত ও সাগরে গিয়ে পড়ছে। প্লাস্টিক বায়োডিগ্রেবল নয় বলে সেখানে জমা হচ্ছে। এমনকি সাগরের মাছের মাধমে তা মানুষের খাদ্যেও প্রবেশ করছে এবং স্বাস্থ্যের বিপদ ঘটাচ্ছে।

আখ থেকে তৈরি বোতল বাজারে ছাড়া হয় বছর দেড়েক আগে। প্রধানত ফলের রসের দোকান অথবা প্রসাধন দ্রব্যের বিক্রেতারা এ বোতল ব্যবহার করে থাকেন। এই ‘বায়োপ্লাস্টিক’ নাকি একবার মুক্ত প্রকৃতিতে গিয়ে পড়লে এক থেকে দু’বছরের মধ্যেই অন্তর্হিত হয়।

২০১৬ সালে ফ্রান্স ঘোষণা করে যে, ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট বা কপ-ডিশ ও কাঁটাচামচ আগামীতে নিষিদ্ধ করা হবে ও তার পরিবর্তে কাপড় কিংবা মাড় থেকে তৈরি পণ্য ব্যবহার করা হবে, যা পচিয়ে সার করা সম্ভব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026