মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩১

বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে

বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাপানের রাষ্ট্রদূত সিরো স্যাডো সিমা বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই কর্মসূচির অবদান ব্যাপক। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। সিরো স্যাডো সিমা বুধবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ও কাদাকাটি ইউনিয়নের দুইটি খাল পুনঃখনন ও বাঁধ সংস্কার কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষিণ উপকূলের মানুষের দুর্যোগসহন ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, এসব কর্মসূচির সুফলভোগীরা এখন একটির স্থলে তিনটি ফসল পাচ্ছেন। পানি নিষ্কাশন সুবিধা লাভ করছেন। একই সাথে নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের সেকেন্ড সেক্রটারি হিরোতো সোবাজিমা, ড. ক্রিস্টা রাডার, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026