শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

মৌলভীবাজারের শাহবাব ও মাহির হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল

মৌলভীবাজারের শাহবাব ও মাহির হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল

শিহাবুজ্জামান কামাল: রোববার ১৭ ডিসেম্বর ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যাগে সম্প্রতি মৌলভীবাজার শহরের দুজন প্রতিভাবান ছাত্র মোহাম্মদ আলী শাহবাব ও নাহিদ আহমদ মাহিরকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল দক্ষিণ-পশ্চিম লন্ডনের রবার্ট স্ট্রিটস্থ সরমা কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠিত হয়।

ড্রামন্ড স্টিট মসজিদের চেয়ারম্যান হাজী মবশির আলীর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ক্যামডেন শাখার সেক্রেটারি শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েস ফর জাস্টিস ইউকের সচিব কে এম আবুতাহের চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার আব্দুল কাদির, সুরমা সেন্টারের সাবেক চেয়ার আব্দুল গফুর, ফররুখ ফাঊন্ডেশন ইউকের সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, লন্ডনবিডিনিউজ২৪ এর স্পেশাল রিপোর্টার কবি শিহাবুজ্জামান কামাল ও কমিউনিটি নেতা ময়িজ মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জ্যনাল উদ্দিন, মকদ্দস মিয়া, সৈয়দ মকসুদ, জরিফ খান, সৈয়দ আহমদ, দিলওয়ার হোসেন, নিহত শাহবাবের বড় ভাই ওমর ফারুক সুহেল প্রমুখ।

সভায় বক্তারা হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবী করেন। বক্তারা বলেন আমাদের দেশের রাজনীতিবিদরাই আমদের কোমল মতি ছেলেমেদের তাঁদের স্বার্থে ব্যবহার করছে। দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড, খুন ও গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। সভা শেষে নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026