রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯

খেজুর সংরক্ষণ করবেন যেভাবে

খেজুর সংরক্ষণ করবেন যেভাবে

অন্যকিছু ডেস্ক: খেজুর সঠিক উপায়ে সংরক্ষণ করলে ভালো থাকে এক বছরেরও বেশি সময়। খেজুর সংরক্ষণের উপায় জেনে নিন।

• মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারেন শুকনা খেজুর। কাঁচ অথবা নরম প্লাস্টিকের জারে খেজুর রেখে ভালো করে বন্ধ করে নিন ঢাকনা।

• সিল করা যায় এমন প্লাস্টিকের ব্যাগেও রাখা যেতে পারে খেজুর। ব্যাগে খেজুর রেখে মুখ সিল করে নিন।

• খেজুরের বয়াম যেন সরাসরি সূর্যের আলোতে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। চুলা অথবা ওভেনের আশেপাশেও রাখবেন না।

• সামান্য ভেজা খেজুর সংরক্ষণ করুন রুম টেম্পারেচারে।

• একদম নরম খেজুর ফ্রিজে সংরক্ষণ করাই ভালো। এতে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না।

• অনেকদিনের জন্য খেজুর সংরক্ষণ করতে চাইলে প্লাস্টিকের ব্যাগে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ব্যাগের মুখবন্ধ করার আগে নিশ্চিত হয়ে নিন ভেতরে বাতাস রয়ে যাচ্ছে কিনা। ব্যবহারের অন্তত ৩ ঘণ্টা আগে ডিপ ফ্রিজ থেকে খেজুর বের করুন। গরম পানিতে ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। আগের মতোই নরম হয়ে যাবে খেজুর।

• খেজুরের গায়ে ছোপ ছোপ সাদা দাগ পড়ে গেলে অথবা বাসি কিংবা পঁচা গন্ধ হলে খেজুর ফেলে দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026