রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৩

পর্নোগ্রাফি কেলেঙ্কারি: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

পর্নোগ্রাফি কেলেঙ্কারি: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অফিসে নিজের ব্যক্তিগত কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার অভিযোগে পদত্যাগ করলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ড্যামিয়েন গ্রিন। মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাকে পদত্যাগ করতে বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, থেরেসা মে’র সবচেয়ে ঘনিষ্ঠদের একজন ছিলেন ড্যামিয়েন। তবে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ছিলেন তিনি। গত মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, ড্যামিয়েনে অফিসের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া গেছে। কিন্তু এ ব্যাপারে তিনি ‘ভুল ও বিভ্রান্তিকর’ বিবৃতি দিয়েছিলেন। পরে তদন্ত করে দেখা যায় যে তার কম্পিউটারে অশ্লীল জিনিস রয়েছে।

এসব অভিযোগে বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে বলা হয়। তবে গ্রিন দাবি করেন, তার কম্পিউটারে যা পাওয়া গেছে সেটা সম্পর্কে তিনি জানেন না।

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে। মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনঙ্গ করায় আমাকে এমনটা করতে হচ্ছে এবং আমি এর জন্য দুঃখিত।’

৬১ বছর বয়সী ডেমিয়েন গ্রিনের বাধ্যতামূলক পদত্যাগের মধ্য দিয়ে গত দুই মাসে তিনজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। গত নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রীতি প্যাটেল পদত্যাগ করেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026