শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা বন্ধ করতে মস্কোকে সতর্ক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে সাইবার হামলার মাধ্যমে মস্কো পশ্চিমা দেশগুলোর কার্যক্রম ব্যহত করা অব্যাহত রাখলে লন্ডন পাল্টা ব্যবস্থা নেবে বলেও রাশিয়াকে বার্তা দেবেন তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে বরিস জনসন শুক্রবার মস্কোতে পৌঁছান। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে গেলেন।
আলোচনা শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী জনসনের দফতর বৃহস্পতিবার তার বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “ইউক্রেনসহ ইউরোপের রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করার জন্য রাশিয়া যেভাবে চেষ্টা চালাচ্ছে তাতে মস্কোর সঙ্গে আমাদের সম্পর্ক ‘স্বাভাবিক ব্যবসা হিসেবে’ বিবেচিত হতে পারে না।
আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এটা গুরুত্বপূর্ণ যে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি গভীরে পৌছার আগেই পারস্পরিক আলোচনায় মিলিত হওয়া। আমি এমন সময় রাশিয়া সফরে যাচ্ছি যখন জটিল সব বৈশ্বয়িক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে।”
ইউক্রেন এবং সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের যখন চরম টানাপড়েন চলছে তখন কোনো শীর্ষস্থানীয় ব্রিটিশ কূটনীতিক মস্কো সফরে গেলেন। এছাড়া, ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তার্জাতিক পরমাণু সমঝোতা এবং উত্তর কোরিয়ার পরমাণু বোমার হুমকি বিষয়ে তিন ল্যভরভের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান জনসন।
মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে ব্রিটেন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ রায়ক্রফ্ট নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, ব্রিটিশ দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের কোনো পরিকল্পনা লন্ডনের নেই। তিনি আরো বলেন, ব্রিটেন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে।
সুইডেনের রাষ্ট্রদূত ওলোফ স্কুগ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করেছেন। এ ছাড়া, মিশরের প্রতিনিধি আমরু আবুলআতা জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্ব বায়তুল মুকাদ্দাসকে এখনো ইহুদিবাদীদের দখলিকৃত একটি ফিলিস্তিনি শহর হিসেবেই জানে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বায়তুল মুকাদ্দাস শহরকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানিয়েছে গোটা বিশ্ব। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন নিরাপত্তা পরিষদের প্রায় সবগুলো দেশ তার বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের অর্ধেকের বেশি সদস্যদেশের আহ্বানে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিটেন ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন খুব শিগগিরি তেহরান সফর করবেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানিয়েছেন। শনিবার তেহরান সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী জনসন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন বলে জানান কাসেমি।
মুখপাত্র বাহরাম কাসেমি শুক্রবার জানিয়েছেন, সফরে অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ পরিস্থিতিসহ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করা হবে।
এদিকে, ব্যাংকিং ইস্যুসহ লন্ডন ও তেহরানের মধ্যে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে বরিস জনসন চলতি সপ্তাহের শেষের দিকে ইরান সফর করবেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এর আগে জানিয়েছিল।
জনসন এরইমধ্যে ওয়াশিংটন সফর করেছেন এবং সেখানে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাতে বের না হয়ে যায় সেজন্য দেশটির কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
৬ শ’ বছরের রেকর্ড ভেঙ্গেছে ব্রিটেন
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সাড়ে ৬শ’ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাউস অব লর্ডস এর নতুন ব্ল্যাক রড হিসেবে শুক্রবার সারাহ ক্লার্কের নিয়োগ অনুমোদন করেছেন। ১৩৬১ সালে ব্রিটেন সৃষ্টির পর থেকে এ পদে ৬০ জন দায়িত্ব পালন করেন। এদের সকলেই পুরুষ ছিলেন।
ক্লার্ক আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ব্ল্যাক রড ডেভিড লিকির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এ বছরের শেষে তিনি এ পদ ছাড়ছেন। ব্ল্যাক রড হিসেবে ক্লার্কের অন্যতম দায়িত্ব হবে রাণীর পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হাউস অব কমন্স থেকে আইনপ্রণেতাদের হাউস অব লর্ডস এ ডাকা।
ক্লার্ক বর্তমানে বার্ষিক উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ সংস্থার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চারটি অলিম্পিক গেমস, লন্ডন ম্যারাথন ও ইউকে স্পোর্টস’র দায়িত্ব পালন করেন।