বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪

তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে সিলেট রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে সিলেট রেল যোগাযোগ বন্ধ

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের মোগলাবাজারে একটি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মোগলাবাজার ও ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফলে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন বন্ধ থাকায় চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস যাত্রী নিয়ে সিলেট রেলস্টেশনে আটকে আছে বলে স্টেশন মাস্টার জানান। ওয়াগন উদ্ধারে কুলাউড়া থেকে টুলভ্যান ও সিলেট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ট্রেন যোগাযোগ চালু হতে অন্তত তিন ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026