রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩

আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা ১৭

আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা ১৭

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ও ২২জন আহত হয়েছে। জঙ্গী সংগঠন তেহরিক- আই- তালিবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের দৈনিক ডন অনলাইন খবরে বলা হয়, বৃহস্পতিবার ওরাকজাই পাহাড়ি উপজাতীয় অঞ্চলে একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হামলায় নবি নিহত হয়েছে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসক ওয়াজিদ খান বার্তা সংস্থা এপিকে বলেন, হামলার সময় নবি ঘাঁটিতে ছিলেন না।

জানা যায়, কমান্ডার মোল্লা নবি হানাফিকে হত্যার উদ্দেশ্যেই হামলা করে টিটিপি। হামলাকারীরা গাড়ি নিয়ে নিয়ে ঘাঁটির ভেতরে প্রবেশ করে। প্রথমে গুলিবর্ষণ পরে বোমার বিস্ফোরণ ঘটায় তারা। মোল্লা নবি হানাফি একসময় টিটিপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মত পার্থক্যের কারণে আলাদা হয়ে দল গঠন করেন। তিনি দীর্ঘদিন ধরে টিটিপির বিরুদ্ধে লড়ছিলেন। এর আগেও ওই ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026