শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

ক্রিসমাস উপলক্ষে ২০০ গৃহহীনের মধ্যে খাবার বিতরণ করলো লন্ডন ইউস্টন রেল স্টেশন কর্মকর্তা কর্মচারীরা

ক্রিসমাস উপলক্ষে ২০০ গৃহহীনের মধ্যে খাবার বিতরণ করলো লন্ডন ইউস্টন রেল স্টেশন কর্মকর্তা কর্মচারীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এবারের ক্রিসমাস উপলক্ষে লন্ডন ইউস্টন রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে ২০০ গৃহহীন মানুষের মধ্যে লাঞ্চসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার রাতের শেষ ট্রেন ছেড়েগেলে স্ট্রেশনের স্বেচ্ছাসেবীরা গৃহহীনদের মধ্যে খাবার প্রদানের জন্য স্ট্রেশনের আঙ্গীনায় টেবিল চেয়ারসহ সার্বিক প্রস্তুতি নিয়ে রাখেন। যাতে করে সকাল ১১টায় অতিথিরা আসার পূর্বেই সব প্রস্তুত থাকে।

প্রায় ৪৫জন নেটওয়ার্ক রেল স্বেচ্ছাসেবী, চ্যারিটি সংস্থা স্টান্ট মুংগা এবং স্ট্রিট কিচেন এতে অংশনেয়। এতে প্রায় ৫০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন খাবার, পানীয় ও কাপড় দিয়ে সহায়তা করে। খাবারে ৪ পদের বেশি আইটেম রাখা হয়।

স্ট্রেশনের কর্মকর্তারা এধরনের সেবা দিতে পেরে খুবই আনন্দিত বলে বিবিসির কাছে তাদের অভিমত ব্যক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026