সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৬

ব্রিটেনে তুষারপাতের কারনে একাধিক ফ্লাইট বাতিল

ব্রিটেনে তুষারপাতের কারনে একাধিক ফ্লাইট বাতিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বিভিন্ন জায়গায় মঙ্গলবার রাত থেকে ব্যাপক তীব্র গতির ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টি ও সকালে তুষারপাতের কারনে বুধবার ভোর থেকে কমপক্ষে দুইটি এয়ারপোর্টে ফ্লাট উঠা নামার অনুপযোগী হওয়ায় একাধিক ফ্লাইট বাতির করেছে কর্তৃপক্ষ।

এদিকে মেট অফিস জানায়, লন্ডন, মিডল্যান্ডস, সাউথ ইস্ট, নর্থ ওয়েষ্ট, সাউথ ওয়েস্ট, ইয়র্কশায়ার ও হাম্বারের জন্য ইয়েলো সর্তকতা জারি করেছে।

লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হওয়ায় শত শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। একই অবস্থা লুটন এয়ারপোর্টে। তুষারপাতেরকারনে মোটরওয়েতে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। মাঝপথে লরি আটকে যাওয়ায় কয়েকটি রাস্তাও ব্লক হয়ে পড়ে। ফলে হযবরল অবস্থার সৃষ্টি হয় ট্রাফিক ব্যবস্থায়।

তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ৫ পৌছায়। প্রায় ২৪ হাজার ঘরবাড়িতে বিদুৎ চলে যায়। বিদ্যুৎ ছাড়া সারারাত কাটে সাউথ ওয়েস্টার্ন ও সেন্ট্রাল পার্টসের অধিকাংশ এলাকা। বিদ্যুৎ ও ইমার্জেন্সি স্টাফদের আপ্রাণ চেস্টায় কিছু এলাকায় সচল হলেও এখনো প্রায় ১৪ হাজারের বেশি বাসা বাড়িতে বিদ্যুৎ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026