শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪

সৌদি দুর্নীতি অভিযানে আটকদের মধ্যে ১৭ জন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটিশ নাগরিক

সৌদি দুর্নীতি অভিযানে আটকদের মধ্যে ১৭ জন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটিশ নাগরিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযান আটক শতাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের ৮, ব্রিটেনের ৬ ও ফ্রান্সের ৩ জন নাগরিক রয়েছেন।

ডেইলি মেইল এ তথ্য দিয়ে বলছে, এসব বিদেশি নাগরিককে সৌদি কিংবা অন্য কোনো দেশ থেকে গ্রেফতার করা হয়েছে কি না তা নিশ্চিত জানা যায়নি। গোপনীয়তার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর গ্রেফতারকৃতদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বিটিশ কর্তৃপক্ষ বলেছে, তাদের দূতাবাসের কাছে এখনো কেউ কোনো সাহায্যের জন্যে আবেদন জানায়নি। এমনকি আটক এসব বিদেশি নাগরিকদের আটক সৌদি নাগরিকদের মত নির্যাতন করা হচ্ছে বলেও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়।

ডেইলি মেইলের কাছে সৌদি শাসকদের একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, আটক বিদেশি নাগরিকদের মারধর ও নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন বাক্য বাণে অপমান করা হ্চ্ছে, কখনো চড় থাপ্পড় মারা হচ্ছে। আটকদের রাখার মধ্যে দিয়ে বিশ্বের নামকরা রিৎজ কার্লটন হোটেলটি কার্যত বিলাসবহুল কারাগারে পরিণত হয়েছে।

আটক বিদেশিরা ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করছিলেন। তারা কেউ ব্যবসার জন্যে সৌদি আরবে সফরের জন্যে এসে আটক হয়নি। কোনো দেশে কোনো মার্কিন নাগরিক আটক হলে তার সঙ্গে দেশটির দূতাবাসের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ এবং আইনী সহায়তার ব্যবস্থা নেওয়া হয়।

ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র জানান, তার দেশের সরকারি আইনজীবীরা গ্রেফতারকৃতদের ব্যাপারে প্রাসঙ্গিক আইন ও বিধি মেনে চলছেন। তবে বিদেশি নাগরিকদের আদৌ আটক করা হয়েছে কি না সে সম্পর্কে এই নারী কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস জানিয়েছে সৌদিতে কোনো আটক ব্রিটিশ নাগরিকের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এধরনের গ্রেফতারের ব্যাপারে তিনটি দেশের কর্তৃপক্ষকে আগে থেকে সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি।

তবে সৌদি আরবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের মত প্রভাবশালী দেশের নাগরিককে আটক করার বিষয়টি অস্বাভাবিক।সৌদিতে কর্মরত ১ কোটি ১০ লাখ বিদেশি নাগরিকদের মধ্যে অন্তত ৪০ হাজার মার্কিন নাগরিক রয়েছেন। ব্রিটেনের রয়েছে ২৫ হাজার নাগরিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026