রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৬

অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত ২০১৮ বর্ষবরণ

অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত ২০১৮ বর্ষবরণ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম কোনও বড় শহর হিসেবে ২০১৮ সালকে বরণ করে নিলো নিউজিল্যাণ্ডের অকল্যান্ড। শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।

আন্তর্জাতিক সময় মানের সবথেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য অকল্যান্ডেরই। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয় সামোয়াতে। এটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত।

অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০১৭ সালকে বিদায় এবং ২০১৮ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সর্বশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে। 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026