শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫২

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত সিলেটে

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত সিলেটে

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের কোর্ট পয়েন্টে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মী খুন হয়েছে। নিহত আবুল হাসনাত শিমু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে র‌্যালী বের করে ছাত্রদলের মীরবক্সটুলা গ্রুপের কর্মীরা। এ অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

র‌্যালীর পিছনের অংশে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  সংঘর্ষকালে একই গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে শিমুকে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুর মৃত্যু ঘটে।

নিহত ছাত্রদল কর্মী শিমুর বাড়ি নগরীর শাহী ঈদগাহ এলাকায়। এদিকে এ ঘটনার পর সিলেটে ছাত্রদলের বিবদমান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026