রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯

আরো ক্ষমতাসীন হচ্ছেন প্রিন্স চার্লস

আরো ক্ষমতাসীন হচ্ছেন প্রিন্স চার্লস

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ রানির কাছ থেকে প্রিন্স অব ওয়েলস আরো রাজকীয় দায়িত্ব বুঝে নিচ্ছেন।

এর আগে প্রিন্স চার্লস গত রোববার স্যানোটাফের শুভেচ্ছা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যান এবং এ উদযাপনে ব্রিটিশ রানিই কেবল যেতেন। এ বছর আরো বেশকিছু দাতব্য কাজ বুঝে নেবেন প্রিন্স চার্লস।

গত বছর প্রিন্স চার্লস যখন ৫৪৬টি কাজের সঙ্গে যুক্ত হন যা রানির দায়িত্বে ছিল এবং ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যের এটাই সর্বোচ্চ দায়িত্ব পালন। রানির ৭০ তম জন্মদিনের পর তার অনেক দাতব্য কাজ থেকে সরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়।

এরপর অনেকে ধারণা করতে শুরু করেন প্রিন্স চার্লস ব্রিটিশ রাজা হবার প্রথম ধাপে উন্নীত হতে যাচ্ছেন। ব্রিটিশ রানির বয়স ৯১ বছর এবং এ বয়সে তার অনেক রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাজের দিক বিবেচনা করেই এধরনের দায়িত্ব বাড়ছে প্রিন্স চার্লসের। আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ায় রানির প্রতিনিধি হিসেবে প্রিন্স চার্লসকে দেখা যেতে পারে এমনটাই আশা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026