বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩

সুপারমুন দেখা যাবে ১লা জানুয়ারি ২০১৮

সুপারমুন দেখা যাবে ১লা জানুয়ারি ২০১৮

প্রযুক্তি আকাশ: নতুন বছরের প্রথম রাতেই অর্থাৎ ১ জানুয়ারি রাতে বিশ্ববাসীর সামনে চাঁদ বড় আকারে দেখা দেবে বলে জানিয়েছে জোর্তিবিজ্ঞানীরা। একে বলা হয় সুপারমুন।

পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে। সাধারণত পূর্ণিমার দিনে চাঁদ সম্পূর্ণ গোলাকার দেখা গেলেও সুপারমুনের সময় আকারে সেটিকে আরো বড় মনে হয়। পৃথিবীর অনেকটা কাছে চলে আসায় চাঁদকে অন্য সময়ের তুলনায় ১৪ থেকে ৩০ ভাগ বড় দেখা যায়।

ইউরোপ ও আমেরিকার মানুষেরা বছরের প্রথম দিনের পূর্ণিমাকে অশুভ বলে মনে করে থাকে। এই রাতে চাঁদের বুকে নীল রংয়ের ছায়া দেখা যাবে। এই ধরনের মহাজাগতিক ক্ষণকে সুপার ব্লু মুন বলা হয়ে থাকে।

তাদের মতে, এই রাতে ওয়্যার উলফ বা নেকড়ে মানবের আবির্ভাব হয়। যদিও বিজ্ঞান এসব ধারণাকে ভুল বলেই বরাবর জানিয়ে আসছে। পৃথিবীকে আবর্তনের সময় স্বাভাবিকভাবেই চাঁদ বিশেষ কিছু সময়ে খুব কাছে চলে আসে।

জ্যোর্তিবিজ্ঞানীদের মতে, ১ জানুয়ারি ছাড়াও মাসের শেষ দিনে দেখা মিলবে সুপারমুনের। অর্থাৎ ৩১ জানুয়ারি আবারো পৃথিবীর মানুষেরা চাঁদকে বড় আকারে দেখবে। গুজবে বিশ্বাসীদের জন্য জানুয়ারির প্রথম ও শেষ দিনটি কাটবে বেশ আতঙ্কেই। যদিও এই ধরনের ঘটনা বছরে দু’একবার ঘটে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026