শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ইসরায়েলী পার্লামেন্টে সোমবার সকালে গ্রেটার জেরুজালেম বিল উত্থাপন করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
পার্লামেন্টের অধিকাংশ সদস্য সমর্থন জানিয়ে বিল পাশ করেছে যাতে বলা হয়েছে জেরুজালেমই ইসরায়েলের একক রাজধানী। গ্রেটার জেরুজালেম পরিকল্পনা বাস্তবায়নে এভাবে আরেক ধাপ অগ্রসর হল ইসরায়েল পার্লামেন্ট। আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না একতরফা অধিকৃত জেরুজালেমকে ইসরায়েলি ভূখন্ডের সাথে একাকার করে ফেললো ইসরায়েল। আর তা সম্ভব হয়েছে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের কারণেই।
আল-জাজিরা জানিয়েছে, পার্লামেন্টে ভোটাভুটির সময় প্রস্তাবিত বিলের পক্ষে ভোট পড়ে ৬৪ টি। আর এ বিলের বিরোধিতা করে ৫২ জন সদস্য।
এ বিলের কারণে ইসরায়েলি সরকার জেরুজালেমে কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে কারো কাছে এখন আর জবাবদিহিতা করতে বা আলোচনা করতে হবে না। পাশাপাশি পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোও ইসরায়েলি ভূখ- বলে গণ্য হবে।
তাছাড়া জেরুজালেমকে বিভিন্ন ভাগে বিভক্ত করা, ইসরায়েলি অঞ্চল প্রতিষ্ঠা করায় আর কোন বাধা থাকবে না।
অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি পার্লামেন্টে জেরুজালেম বিলকে অবৈধ আখ্যা দিয়ে বিষয়টি আন্তর্জাতিক আদালতে উত্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব রক্ষার জন্য যাবতীয় আইনানুগ ব্যবস্থা নিবেন।