মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮

৪ লাখ শিশুর জন্ম বছরের প্রথম দিনে

৪ লাখ শিশুর জন্ম বছরের প্রথম দিনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ২০১৮ সালের প্রথম দিনে সারা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লাখ ৮৬ হাজার শিশু। এর মধ্যে শুধু ভারতেই জন্ম নিয়েছে ৬৯ হাজার ৭০ জন।

ভারতের পরই চীনের অবস্থান। সেখানে জন্মগ্রহণ করেছে ৪৪ হাজার ৭৬০ শিশু। তৃতীয় স্থানে থাকা নাইজেরিয়ায় জন্মেছে ২০ হাজার ২১০ শিশু।

ইউনিসেফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

নতুন বছর থেকে জন্মগ্রহণ করা সব শিশুকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফেব্রুয়ারি মাস থেকে বিশ্বজুড়ে এভরি চাইল্ড অ্যালাইভ শীর্ষক সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে ইউনিসেফ। এ জন্য সব দেশের সরকার ও নাগরিকের সহযোগিতা চেয়েছেন তারা।

সংগঠনটির স্বাস্থ্য বিভাগের প্রধান স্টেফান পিটারসন বলেন, প্রতিটি নবজাতকই যেন সুস্থভাবে বেড়ে ওঠে সে জন্য এ বছর থেকেই তারা উদ্যোগ নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026