মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

আরাধ্যার আগেই সন্তানের জন্ম দেন ঐশ্বরিয়া

আরাধ্যার আগেই সন্তানের জন্ম দেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের স্বনামধন্য বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রথম সন্তান আরাধ্যা নয়! অভিষেকের সঙ্গে বিয়ের আগেই তিনি আরও এক সন্তান জন্ম দেন বলে দাবি করেছে এক যুবক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বচ্চন পরিবারের বর্ষবরণের ছবি। ছবিতে দেখা গেছে, দাদা অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ মজায় ছিল আরাধ্যা।

এর মধ্যেই অন্ধ্রপ্রদেশের যুবক সংগীত কুমার দাবি করেছেন, শুধু আরাধ্যাই নয়; ঐশ্বর্যের রয়েছে আরও এক সন্তান। আর সেই সন্তান অন্য কেউ নয়; স্বয়ং তিনি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংগীত কুমার দাবি করেছে, ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের ৬ বছর আগেই নাকি জন্ম হয় তার।

সংগীত গণমাধ্যমকে বলেন, ১৯৮৮ সালে আইভিএফের মাধ্যমে উনি আমার জন্ম দেন। গত ২৭ বছর ধরে আমি শোদাভ্রমে বড় হয়েছি। এক বছর ও দুই বছর বয়সে মুম্বাইয়ে ঠাকুমা কৃষ্ণরাজ রাইয়ের কাছে থাকতাম আমি। ২০১৭ সালের এপ্রিল মাসে মারা যান ঠাকুমা। আমার কাকার নাম আদিত্য রাই।

সাবেক মিস ওয়ার্ল্ডকে শুধু মা দাবি করেই ক্ষান্ত হননি সংগীত কুমার। তার দাবি- ঐশ্বরিয়া এখন অভিষেক বচ্চনের সঙ্গে থাকেন না। তাই তিনি চান মা ঐশ্বরিয়া যেন তার সঙ্গে এসে থাকেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026