বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০

গর্ভ ভাড়ার রমরমা ব্যবসা চলছে চীনে

গর্ভ ভাড়ার রমরমা ব্যবসা চলছে চীনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: চীনে গর্ভ ভাড়া দেয়ার ব্যবসা বেড়েই চলছে। অগণিত নারী এ ব্যবসাকে বেছে নিয়েছেন উপর্জনের মাধ্যন হিসেবে।

ব্রিটেনের টাইমস জানিয়েছে, রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য পেপার ’এ গোপন ব্যবসা নিয়ে একটি অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করেছে। এ ব্যবসাগুলো সাধারণত দুরবর্তী অঞ্চলগুলোতে যেসব নারী কাজকর্ম ছেড়ে দিয়েছে তাদের টার্গেট করা হয়। অন্যদের প্রজনন ক্ষমতাসম্পন্ন বীর্য তাদের ডিম্বাশয়ে প্রবেশ করা হয়।

অনুসন্ধান রিপোর্টে বলা হয়েছে, তাদেরকে এজেন্সির মাধ্যমে ভাড়া করা হয়। যাদের সন্তান ধারণের সক্ষমতা পূর্ণাঙ্গ মাত্রায় রয়েছে তাদেরই  কেবল বাছাই করা হয়।

এই পদ্ধতিতে অন্তসত্তা এক নারী জানান, প্রতি ডেলিভারির বিনিময়ে তিনি ১১৪০০ স্টার্লি উপার্জন করেন।প্রতিবেদনে আরও বলা হয়, এই ব্যবসা ক্রমশ বেড়ে যাওয়ার কারণ হলো দেশটির ১৫ মিলিয়ন স্বামী বন্ধাত্বের শিকার।

আরেকটি কারণ হলো চীনের এক সন্তান নীতির অনেক পরে দুই সন্তান নেয়ার অনুমোদন দেয়ার কারণে অধিকাংশ স্বামীরা এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে। ফলে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের দুই সন্তান নেয়ার অনুমোদনের কারণে হাসপাতালে অনেক স্বামী ভিড় জমাচ্ছেন প্রজনন সক্ষমতা ফিরিয়ে আনার জন্য। কিন্ত এ পদ্ধতিতে আশানুরুপ ফল না পাওয়ায় তারা ভাড়ায় ডেলিভারিকে বেছে নিচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026