শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

ছুরিকাঘাতের ঘটনা এড়াতে স্কুলে মেটাল ডিটেক্টর বসাতে আহবান জানালেন লন্ডন মেয়র

ছুরিকাঘাতের ঘটনা এড়াতে স্কুলে মেটাল ডিটেক্টর বসাতে আহবান জানালেন লন্ডন মেয়র

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে নতুন বছরের প্রথম দিনে ছুরিকাঘাতে কয়েকজন নিহতের ঘটনার পরপরই আবারো নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডনের প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর আহ্বান জানালেন লন্ডন মেয়র  সাদিক খান।

চলতি অর্থ বছরে নাইফ ক্রাইম প্রতিরোধে মেয়র অফিসের বাজেট হল ৭ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর বসানোর জন্য অতিরিক্ত আরো ৬শ ২৫ হাজার পাউন্ডের একটি প্রজেক্টের ঘোষনা দিয়েছিলেন লন্ডন মেয়র।

প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর জন্যে ৬৬ পাউন্ড ৭৩ পেন্স ব্যয় ধরা হয়েছে। তবে এ পর্যন্ত মাত্র ৭৬ টি স্কুল মেটাল ডিটেক্টর বসানোর জন্যে মেয়র অফিসে আবেদনের পর বরাদ্দ পেয়েছে।

লন্ডনে ৪শ ৯২টি সেকেন্ডারী স্কুল রয়েছে। যা কাউন্সিল অর্থে পরিচালিত হয়। এসব স্কুলে প্রায় ৫০৩, ৭০৪ শিক্ষার্থী রয়েছেন। তবে গত বছরের অক্টোবর থেকে মাত্র ১৫ স্কুলে এ সংক্রান্তে চিঠি পাঠাতে সক্ষম হয়েছেন লন্ডন মেয়রের অফিসের পুলিশ এন্ড ক্রাইম বিভাগের ডেপুটি।

 টোরি পার্টি অবশ্য এর সমালোচনা করে বলেছে তা যথেস্ট নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026