বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৬

রাণী এলিজাবেথকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার ছক কষছেন ট্রাম্প

রাণী এলিজাবেথকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার ছক কষছেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বইয়ের নাম ‘ফায়ার অ্যান্ড ফিউরি’। বইটি মার্কিন রাজনীতিতি আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছে এবং যাতে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প।

বইটির উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ট্রাম্প ঠিক করে রেখেছেন এ বছর প্রিন্স হ্যারির বিয়েতে নিমন্ত্রণ না পেলে ব্রেক্সিট বাণিজ্য চুক্তির বিষয়েও থেরেসা মের সরকারকে তিনি সহযোগিতা করবেন না।

শুধু তাই নয়, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার ছক কষছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের সময়ে তিনি রাণীর সঙ্গে রিয়েলিটি শোয়ের প্রতিযোগীর মতোই আচরণ করবেন!

এসবই ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইয়ে লিখেছেন মার্কিন সাংবাদিক মাইকেল ওলফ। তিনি আরও লিখেছেন, ট্রাম্প ঠিক করেছেন তার নিজের চাওয়া-পাওয়া পূরণ হলেই তিনি ব্রিটেনের সঙ্গে বিশেষ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026