রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯

মাঝ রাতেও বার খোলা থাকবে হ্যারি-মেগানের বিয়েতে

মাঝ রাতেও বার খোলা থাকবে হ্যারি-মেগানের বিয়েতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হ্যারি–মেগানের বিয়েকে কেন্দ্র করে মাঝ রাতেও খোলা থাকবে ব্রিটিশ বারগুলো। রাজপরিবারের এই আসন্ন বিয়ে যেন অতিমদ্যপায়ীদের জন্য সুখবর বয়ে এনেছে। রাজকুমার হ্যারির বিয়েতে রাতের খাবার শেষে প্রায় শেষ রাত পর্যন্ত চলবে এই পানাহার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইতোমধ্যে ইতিবাচক সম্মতি দিয়ে বলেছেন, রাজকীয় বিয়ের দিনটি আপনারা নিজেদের মতো উপভোগ করুণ।

থেরেসা মে’র লিখিত এই সম্মতিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ মে শুক্রবার থেকে শুরু হয়ে ১৯ তারিখ শনিবার রাত ১টা পর্যন্ত বারগুলো খোলা থাকবে। এটা শুধু ওই সকল বারগুলোকে অনুমোদন দেওয়া হবে যারা বিশেষভাবে সনদপ্রাপ্ত।

অনুমতিপ্রাপ্ত পাব এবং বারগুলোতে মূলত দুই শ্রেনীর অতিথি আমন্ত্রীত হবেন। প্রথমতো যারা এফএ কাপ ফাইনালের অতিথি এবং রাজপরিবারের বিয়ের আমন্ত্রীত অতিথি।

শনিবার উইন্ডসর ক্যাসলে সেন্ট জর্জ গির্জায় ছুটির দিনটিতে হ্যারি ও মেগানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। রাজপরিবারের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফিফা কাপ ফাইনালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

কিন্তু শুক্রবার থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত একাধারে চলা এই পানাহার নিয়ে দেশটির পুলিশ প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আপত্তি উথাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026