শীর্ষবিন্দু নিউজ: সিলেট মহানগরের টিলাগড়ে রোববার রাত পৌনে নয়টার দিকে আভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন তানিম খান (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী।
তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয়। রাত সাড়ে ৯টায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী। বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। তিনি সিলেট নগরের একটি মেসে থাকতেন।