রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭

সুইডেনে মেট্রোরেল বিস্ফোরণে নিহত ১, আহত ১

সুইডেনে মেট্রোরেল বিস্ফোরণে নিহত ১, আহত ১

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মেট্রোরেল স্টেশনে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে রাজধানী দক্ষিণে হাডিঙ্গি এলাকার ভার্বি গার্ড স্টেশনে এ ঘটনা ঘটেছে।

তবে এর সঙ্গে জঙ্গি হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পরপর পুলিশ স্টেশনের ওই জায়াগাটি ঘিরে ফেলে। বোমা বিশেষজ্ঞরা ঘটনার তদন্তে নেমেছেন।

পুলিশের মুখপাত্র অলসন বলেছেন, এটা তাড়াতাড়ি বলা সম্ভব নয়। বিশেষজ্ঞরা এখনো কাজ করছেন। হতাহত দুজন সুনির্দিষ্টভাবে হামলার লক্ষ্যবস্তু ছিলেন এ ধরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের মুখপাত্র এরিক অলসন জানিয়েছেন, ৬০ বছরের এক বৃদ্ধ স্টেশনে একটি বস্তু তুলছিলেন। এসময় সেটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া ৪৫ বছরের এক নারী বিস্ফোরণের কারণে তার মুখে আঘাত পেয়েছেন।

দ্য এক্সপ্রেসেন ও অ্যাফনব্ল্যাডেট নামে স্থানীয় দুটি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরিত বস্তু একটি হ্যান্ড গ্রেনেড ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026