শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

যুক্তরাজ্য বিএনপি’র ২০১৮ কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারী

যুক্তরাজ্য বিএনপি’র ২০১৮ কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারী

নিউজ ডেস্ক: গত ২র জানুয়ারী যুক্তরাজ্য বিএনপির কাউন্সিল ২০১৮ হঠাৎ স্থগিত হওয়ার পর আগামী ১৫ই জানুয়ারী নিধারণ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

এতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে আগামী ১৫ জানুয়ারি সোমবার ২০১৮ তারিখে রয়েল রিজেন্সি হল, লন্ডনে যুক্তরাজ্য বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কাউন্সিলে দুপুর ১২ ঘটিকা থেকে ১ ঘটিকার মধ্যে লন্ডনস্থ রয়েল রিজেন্সি হল, কাউন্সিলারবৃন্দকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

কাউন্সিলারবৃন্দকে পরিচয়পত্র হিসাবে ড্রাইভিং লাইসেন্স অথবা বৈধ পাসপোর্ট প্রদর্শন করতে হবে এবং পরিচয় পত্রের ফটোকপি রেজিস্ট্রেশনের সময় জমা দিতে হবে।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যুক্তরাজ্য বিএনপি’র কাউন্সিল ২০১৮ সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা হয়।

একইসঙ্গে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, যুক্তরাজ্য বিএনপি’র অধীনস্ত অনুমোদনকৃত জোনাল কমিটিসমূহের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব অথবা যে সব জোনাল কমিটিতেসদস্য সচিব থাকবে না, সেক্ষেত্রে আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক উক্ত কাউন্সিলে কাউন্সিলার হিসেবে ভোট প্রদান করতে পারবেন।

এতে আরো জানানো হয় যুক্তরাজ্য বিএনপি’র কাউন্সিল ২০১৮ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি’র আগামী সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক শুধু দু’টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের নির্বাচন কমিশনের কাছ থেকে আগামী বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০১৮ তারিখ প্রতিদিন সন্ধ্বা ৬ ঘটিকা থেকে সন্ধ্বা ৯ঘটিকা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় ১০১ হোয়াটচ্যাপেল রোড, লন্ডন E1 1DT থেকে নমিনেশন ফর্ম সংগ্রহ করতে হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮ সন্ধ্বা ৬ ঘটিকা থেকে সন্ধ্বা ৯ঘটিকা পর্যন্ত নির্ধারিত ফি নগদ পরিশোধপূর্বক যথযথভাবে পূরণকৃত নমিনেশন ফর্ম নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় ১০১ হোয়াটচ্যাপেল রোড, লন্ডন E1 1DT, নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। নমিনেশন প্রত্যাহার করার সময় আগামী রোববার, ১৪ জানুয়ারি ২০১৮ সন্ধ্বা ৬ ঘটিকা থেকে সন্ধ্বা ১০ ঘটিকা।

নমিনেশন ফর্মে প্রতিটি পদের জন্য একজন প্রস্তাবকারী ও দুইজন সমর্থনকারীর পূর্ণ নাম, দস্তখত, পদবি ও জোনের নাম যথাযথভাবে পূরণ করতে হবে।

সভাপতি পদের জন্য নমিনেশন ফি £২০০০ (দুই হাজার পাউন্ড, অফেরতযোগ্য) এবং সাধারণ সম্পাদক পদের জন্য নমিনেশন ফি £১৫০০ (একহাজার পাঁচশত পাউন্ড, অফেরতযোগ্য)। যদি নমিনেশন প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে নমিনেশন ফি ফেরতযোগ্য।

উক্ত কাউন্সিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী দায়িত্ব পালন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026