শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

থাইল্যান্ডের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা লন্ডনে

থাইল্যান্ডের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা লন্ডনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: থাইল্যান্ডের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা লন্ডনে অবস্থান করছেন।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামদোয়ানাই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংলাকের দুটি ছবি ছড়িয়ে পড়ার পর এ কথা জানান তিনি।

উল্লেখ্য, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে কৃষকদের কাছ থেকে ভর্তুকি দিয়ে চাল কেনে দেশের শত কোটি ডলার ক্ষতি করার দায়ে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত ইংলাক। কিন্তু তাকে গ্রেপ্তার করার আগেই দেশ ছেড়ে পালান তিনি। পালানোর পর থেকে তার অবস্থান সম্বন্ধে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

তবে প্রামদোয়ানাই জানিয়েছেন, ইংলাক বৃটেনের লন্ডনে অবস্থান করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে দেখা যায় ইংলাককে একটি লাল কোট পরিহিত এক নারীর সঙ্গে দেখা যায়। ক্যাপশন অনুসারে, ছবিটি লন্ডনের হ্যারডস ডিপার্টমেন্ট স্টোরের বাইরে তোলা হয়েছে। অপর ছবিটিতে তাকে লন্ডনের ওয়েস্টফিল্ডের একটি শপিং মলে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, লাল কোট পরিহিত ওই নারী তার সঙ্গে ছবিতে থাকা ওই নারীকে ইংলাক বলে চিহ্নিত করেছেন। তবে ওয়েস্টফিল্ডের ওই শপিং মলের ছবিটির নারী ইংলাক কিনা তা এখনো জানা যায়নি। রয়টার্স স্বত্রন্ত্রভাবে কোন ছবিই যাচাই-বাছাই করে দেখেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026