মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২

হজ্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে সৌদীআরবে

হজ্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে সৌদীআরবে

শীর্ষবিন্দু নিউজ: পবিত্র নগরী মক্কায় হজ্ব পালনকারীদের প্রতি সরকারের সেবা উন্নয়নের লক্ষ্যে মক্কার গভর্ণর প্রিন্স খালেদ আল-ফয়সল একটি হজ্ব ও উমরাহ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেছেন। তিনি বলেন, আমরা আশা করি যে, উচ্চতর শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং এটা বাস্তবায়নে সমীক্ষা পরিচালনা করবে। সম্প্রতি মুজদালিফা ও মিনায় হজ্ব সুবিধা ও প্রকল্পসমূহ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স খালেদ এরূপ একটি বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব আরোপ করে বলেন, যেহেতু হজ্ব ও উমরাহ উপলক্ষে সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হজ্বযাত্রী সৌদী আরবে আগমন করেন, তাই এখানে এ ধরনের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন অত্যন্ত আবশ্যক। তিনি আশা প্রকাশ করেন যে, উম আল কুরা বিশ্ববিদ্যালয়ের হজ্ব রিসার্চ ইনষ্টিটিউট এবং হারাম ইনষ্টিটিউট প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের একটি নিউক্লিয়াস হিসেবে কাজ করবে যা গবেষণা ও প্রশিক্ষণের উপর আলোকপাত করবে।

সৌদী কর্মকর্তা ও শিক্ষাবিদবৃন্দ গভর্ণরের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা হজ্ব ও উমরাহ সেবা কর্মসূচীতে একটি বড়ো ধরনের ভূমিকা পালন করবে। ওয়ার্ল্ড অ্যাসেমব্লি অব মুসলিম  ইয়াথ-এর সহকারী মহাসচিব  মোহাম্মদ বাদাহদাহ বলেন, হজ্ব কোর্স সমূহের একটি অগ্রসর ক্যারিকুলাম অর্থাৎ শিক্ষাক্রমের উন্নয়নে নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশেষজ্ঞ দল গঠন করা আবশ্যক। বিশ্বের খ্যাতিমান চিন্তাবিদদের অনুমোদিত এই শিক্ষাক্রম সৌদী সংস্কৃতি অ্যাটাশেবৃন্দদের দ্বারা বিতরণ করা যেতে পারে। তিনি আরো বলেন, ‘ওয়ার্ল্ড অ্যাসেমব্লি অব মুসলিম ইয়াথ’ আফ্রিকার দেশসমূহে এরূপ হজ্ব কোর্স পরিচালনা করছে। বাদাহদাহ বলেন, বিভিন্ন দেশে এরূপ কোর্স পরিচালনার জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026