সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪

১০ হাজার সৌদি নারীকে গাড়ি চালনার প্রশিক্ষণ দিচ্ছে উবার

১০ হাজার সৌদি নারীকে গাড়ি চালনার প্রশিক্ষণ দিচ্ছে উবার

নিউজ ডেস্ক: আগামী জুনে সৌদি আরবে ১০ হাজার নারী গাড়ি চালাতে শুরু করবেন। এজন্যে রীতিমত তাদের প্রশিক্ষণ দিচ্ছে উবার। উবারের প্রতিযোগী দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কারিম’ও এ প্রশিক্ষণ দিচ্ছে। সিএনএন

প্রশিক্ষণ নেওয়ার পর সৌদি নারীরা লাইসেন্স পাবেন এবং যে কোনো সড়কে গাড়ি চারাতে পারবেন। উবারের ৮০ ভাগ ও কারিমের ৭০ ভাগ গাড়ি বর্তমানে ভাড়া নিয়ে চলাচল করেন সৌদি নারীরা।

তবে দুটি প্রতিষ্ঠানেই বর্তমানে পুরুষরা গাড়ি চালাচ্ছেন। প্রশিক্ষণ পাওয়ার পর ইতিমধ্যে বেশ কয়েক’শ সৌদি নারী লাইসেন্স গ্রহণ করেছেন।

রিয়াদ, জেদ্দা ও আল খোবারে যে সব সৌদি নারী বিদেশে গাড়ি চালানো শিখেছেন তাদের সংগ্রহ করে ৯০ মিনিটের সংক্ষিপ্ত ওরিয়েন্টন কোর্স দেওয়া হচ্ছে। তাদের সৌদি সড়ক আইন, গ্রাহক সেবা সার্ভিস এবং কিভাবে এ্যাপ ভিত্তিক গাড়ি চালনা পরিচালনা করতে হয় তা শিখানো হচ্ছে।

দুবাইয়ের কারিম প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পাকিস্তান সহ ১৩টি দেশে ট্যাক্সি সাভিস পরিচালনা করছে এবং এ খাতে বিনিয়োগ করেছে ১ বিলিয়ন মার্কিন ডলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026