শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩

নারীদের সৌদি ভ্রমণে মুহরিম বাতিল

নারীদের সৌদি ভ্রমণে মুহরিম বাতিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নারীদের সৌদি আরব ভ্রমণে ভিসা পদ্ধতি সহজ করেছে দেশটি। এখন থেকে সৌদি আরবে ভ্রমণ ভিসা পেতে নারীদের সঙ্গে মুহরিম (যাদের সঙ্গে বিয়ে করা হামার) রাখার শর্ত থাকছে না। কোনো নারীর সঙ্গে পরিবারের সদস্য থাকাও বাধ্যতামূলক থাকছে না।

উল্লেখ্য, ২৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের কোনো নারী সৌদি আরব ভ্রমণ করতে হলে তাকে অবশ্যই পরিবারের কোনো সদস্য বা মুহরিমকে সঙ্গে নিতে হত। কিন্তু বর্তমান সৌদি যুবরাজ নারীদের জন্য বিভিন্ন আইন শিথিল করার প্রক্রিয়ায় ভ্রমণ ভিসার এ শর্তও শিথিল করা হলো।

সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হ্যারিটেজ কমিশনের মুখপাত্র জানান, এখন থেকে ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নারীরা একাই সৌদি আরবে আসতে পারবেন, তবে ২৫ বছরের কম হলে ভিসা পেতে পরিবারের সদস্য লাগবে।

কমিশনের ডিরেক্টর ওসর আল মুবারক বলেন, এই ট্যুরিস্ট ভিসাটি হবে সিঙ্গেল এন্ট্রির ও ৩০ দিনের মেয়াদের। ২০১৮ সালের প্রথমার্ধ থেকেই এই ভিসা চালু হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026