বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬

সৌদিতে পুরুষ অভিভাবক ছাড়া রোগী দেখতে চিকিৎসকের অস্বীকার

সৌদিতে পুরুষ অভিভাবক ছাড়া রোগী দেখতে চিকিৎসকের অস্বীকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোনো পুরুষ অভিভাবক ছাড়া নারী রোগি দেখতে অস্বীকার করেছেন একজন সৌদি দন্ত চিকিৎসক।

নাম প্রকাশে অনিচ্ছুক এ চিকিৎসক তার নারী রোগিদের পুরুষ অভিভাবকদের সঙ্গে নিয়েই তার চেম্বারে আসার আহবান জানিয়েছেন। কোনো ধরনের বিব্রতকার পরিস্থিতি এড়াতেই তিনি এ আহবান জানান। তার এ আহবান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে। আল–আরাবি

সৌদি আরবের অভিভাবকত্ব ব্যবস্থায় কোনো অভিভাবকের অনুপস্থিতিতে কোনো পুরুষ চিকিৎসক রোগি দেখার বাধ্যবাধকতা বলে কিছু নেই। তাছাড়া সংস্কারের হাওয়ায় সৌদি নারীরা এখন একাকি চলাফেরার সুযোগ পাচ্ছেন।

তবে এই দন্ত চিকিৎসক তার চেম্বারের দরজায় শুধুমাত্র পুরুষ অভিভাবকসহ রোগিদের আসার নির্দেশনা টানিয়ে দিয়েছেন। কেউ কেউ বিষয়টিকে সন্মানজনক মনে করলেও অনেকেই নারী স্বাধীনতার ক্ষেত্রে বিষয়টি বিচ্ছিন্নতা বলে অভিযোগ তুলেছেন।

অনেকে বলেছেন, তাহলে নার্সরা কিভাবে চিকিৎসকদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি ওই চিকিৎসককে অভিনন্দন জানিয়ে বলেন, মর্যাদা রক্ষা করে তিনি তাদের মাথা উঁচু করে দিয়েছেন।

২০০২ সলে সৌদি আরবে মেয়েদের একটি স্কুলে অগ্নিকা–ের ঘটনায় ধর্মীয় পুলিশ পুরুষ দমকল কর্মীকে অগ্নিনির্বাপন ও উদ্ধার অভিযানে বাধা দিলে ১৫ জন শিক্ষার্থী মারা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026