শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২০

লন্ডনের ব্রিক্সটনে মেগান-হ্যারির একদিন

লন্ডনের ব্রিক্সটনে মেগান-হ্যারির একদিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৭ সালের নভেম্বরের শুরুতে ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারি মেগান মার্কেলের প্রথম বাগদান সম্পন্ন হওয়ার দুই মাস পর সম্প্রতি ব্রিক্সটনে তাদের আনুষ্ঠানিক ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে

ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়, বাগদানের পর এটা ছিল মেগান হ্যারির দ্বিতীয় আনুষ্ঠানিক ভ্রমণ। এসময় খুবই আনন্দঘন সময় কাটিয়েছেন মেগান হ্যারি। তবে এটা রাজপরিবারের কোন বাধ্যতামূলক ভ্রমণ ছিল না। ব্রিক্সটনে মেগান হ্যারি পুরো সময়টাই ছিল একন্ত ব্যক্তিগত

ব্রিটিশ রেডিওর এক বরাত দিয়ে তারা জানায়, বাগদানের পর আমাদের দৈনন্দিন সময়গুলো কেমন কেটেছে সেটাই শুধু সবার সাথে ভাগাভাগি করতে চেয়েছি। যেখানে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম থেকে শুরু করে পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁয় ভোজ সহ বিভিন্ন কর্মতালিকার কথা উল্লেখ করা হয়েছে

খাদ্য রসিক মেগানের পছন্দের তালিকায় রয়েছে লন্ডনের বিখ্যাত বোক্কা ডি লুপো ইতালিয়ান রেস্টুরেন্টের সুস্বাদু কিছু খাবার রেসিপি। যেখানে বিশ্বখ্যাত হলিউড অভিনেতা জেমস ম্যাকঅ্যাভয় রালফ ফিননস নিয়মিত খেতে আসেন

নিরামিষ প্রিয় মেগানের পছন্দের খাদ্য তালিকায় মূলা, পেয়াজ, সালাদ, সামুদ্রিক ব্রিম মাছসহ বিভিন্ন খাদ্য ছিলো




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026