রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯

বর্তমান সভাপতি-সম্পাদককে ক্ষমতায় রেখেই কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি

বর্তমান সভাপতি-সম্পাদককে ক্ষমতায় রেখেই কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি

শীর্ষবিন্দু নিউজ: সোমবার সকাল থেকেই কাউন্সিলারদের রেজিস্ট্রেশন শুরু মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির ৪৫ জোনাল কমিটি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার ১৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে কাউন্সিল ২০১৮।

লন্ডনের রয়েল রিজেন্সি ব্যাংকুইটিং হলে দুপুর ১২ ঘটিকা থেকে শুরু হয় কাউন্সিল পর্ব। গত ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ৯ ঘটিকা পর্যন্ত ছিল নমিনেশন ফর্ম জমা দানের শেষ সময়।

উক্ত সময়ের মধ্যে সভাপতি পদে এম এ মালিক ও সাধারণ সম্পাদক পদে কয়ছর এম আহমদ ছাড়া অন্য কোন প্রার্থী নমিনেশন ফর্ম জমা না দেয়ায় স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে তাদেরকেই সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে কেন্দ্রের অনুমোদনের জন্য প্রেরন করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির কাউন্সিল উপলক্ষে নির্বাচন কমিশন থেকে ঘোষিত নির্বাচনী তফসিলের বিস্তারিত বিবরণ দেন।

তিনি বলেন, ১০ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ছিল নমিনেশন ফর্ম সংগ্রহের তারিখ। এতে সভাপতি পদে তিনজন যথাক্রমে এম এ মালিক, শরিফুজ্জামান চৌধুরী তপন ও তাজ উদ্দিন নমিনেশন ফর্ম ক্রয় করেন। সাধারণ সম্পাদক পদের জন্য ৪ জন নমিনেশন ফর্ম ক্রয় করেন।

তারা হলেন যথাক্রমে, কয়ছর এম আহমদ, নাসিম আহমদ চৌধুরী, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ৯ঘটিকা পর্যন্ত ছিল নমিনেশন ফর্ম জমা দানের শেষ সময়। উক্ত সময়ের মধ্যে এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ছাড়া অন্য কোন প্রার্থী নমিনেশন ফর্ম জমা দেন নাই ।

উপস্থিত কাউন্সিলারবৃন্দের পক্ষ থেকে এর পরে বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, কার্ডিফ বিএনপির সভাপতি মোস্তফা সালেহ লিটন, ব্রাডফোর্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, স্কটল্যান্ড বিএনপির আহবায়ক বাদশাহ মিয়া, নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়াসহ প্রমুখ।

কাউন্সিলনেতৃবৃন্দ তাদের বক্তব্যে সভাপতি পদে এম এ মালিক এবং সাধারণ সম্পাদক পদে কয়সর এম আহমদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনী বিধিমোতাবেক তাদেরকে নির্বাচিত হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান।

কাউন্সিলার নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর প্রধান নির্বাচন কমিশনার সভাপতি পদে জনাব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক পদে জনাব কয়সর এম আহমদের একমাত্র নমিনেশনর বিষয়টি জানিয়ে হাত তুলে তাদের মতামত জানাতে বলেন। হল ভর্তি কাউন্সিলারবৃন্দ স্বতঃস্পুর্তভাবে সমস্বরে দাঁড়িয়ে করতালির মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি পদে জনাব এম এ মালিক ও সাধারণ সম্পাদক পদে জনাব কয়ছর এম আহমদের প্রতি তাদের সর্বসম্মত সমর্থন জানিয়ে দেন।

যুক্তরাজ্য বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে সুযোগ করে দেয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কমিশনের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলারবৃন্দের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃজ্ঞতা প্রকাশ করা হয় ।

প্রধান নির্বাচন কমিশনার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে ত্বরান্বিত করতে প্রবাসে জনমত গঠনে দক্ষ, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026