শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮

হিজাব ও রোজা রাখার নিষিদ্ধে নিউহাম কাউন্সিলের বিরুদ্ধে কাউন্সিলাদের অবস্থান

হিজাব ও রোজা রাখার নিষিদ্ধে নিউহাম কাউন্সিলের বিরুদ্ধে কাউন্সিলাদের অবস্থান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের সেন্ট স্টিফেন প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের হিজাব ও রোজা রাখার নিষিদ্ধ করার পরিকল্পনার বন্ধ করতে চিঠি দিয়েছেন কাউন্সিলের বেশ কয়েকজন কাউন্সিলার।

তারা বলেন, শিশুদের শিক্ষা ক্ষেত্রে এটি ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বিপজ্জনক উদাহরন হয়ে থাকবে। স্কুলটি ৮ বছরের কম বয়সী শিশুদের হিজাব ও রোজা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

স্কুলের প্রধান শিক্ষক নিনা লাল সান টাইমকে বলেছেন, তিনি এই পরিকল্পনা নিয়েছেন যাতে করে শিশুরা ব্রিটিশ সমাজের সাথে ভালভাবে মিশতে পারে।

এদিকে যৌথ চিঠিতে কাউন্সিলাররা বলেছেন, আমাদের অভিভাবকদের বিশ্বাস করতে হবে। চিঠিতে স্বাক্ষর করেন কাউন্সিলার মাছ পেটেল, সেলিম পেটেল, ইদ্রিস ইব্রাহিম, ফিরোজা নিকোয়ালা, জুবের গোলমাসিন, উন্সটন বগান ও সুচান মাস্টারস।

যদিও কাউন্সিলারদের কোন ক্ষমতা নেই সরাসরি স্কুলের উপর প্রভাব বিস্তারের। তবে তারা বলছেন, তারা সেহেতু স্থানীয় জনপ্রতিনিধি সে হিসেবে দায়িত্ব রয়েছে স্থানীয় বাসিন্দাদের কথা শুনার। তারা বলেন, ধর্মীয় বিশ্বাসে অনুসরন করা প্রত্যেকেরই মৌলিক অধিকার, যা ব্রিটেনে মেনে চলা হয়।

তারা বলেন, স্কুলের উচিত হবেনা অভিভাবকদের সাথে পরামর্শ ছাড়া একতরফাভাবে হস্তক্ষেপ করা। তারা বলেন বিদ্যালয়গুলি ভবিষ্যতে ধর্মীয় পোশাকও নিষিদ্ধ করতে পারে। স্কুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি পিটিশনে মাত্র ৫দিনে ১৯ হাজারের বেশি স্বাক্ষর পড়ে। দি মুসলিম পাবলিক এপেয়ার্স কমিটি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026