বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

মালয়েশিয়ায় মসজিদকে ধুমপান মুক্ত রাকতে আদেশ জারি

মালয়েশিয়ায় মসজিদকে ধুমপান মুক্ত রাকতে আদেশ জারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার বন্দর স্প্রিংহিলের একটি প্রসিদ্ধ মসজিদে স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপান নিষিদ্ধ করেছে। মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় দুই বছর পূর্বে সরকারি অভিযানে ধুমপান করা হয় এমন কয়েকটি মসজিদকে তালিকাভুক্ত করা হয়।

দুই বছর পর শনিবার প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্প্রিংহিলের ওই মসজিদকে পুরোপুরি ধুমপান মুক্ত রাখার জন্য আদেশ জারি করা হয়।

মসজিদটির চেয়ারম্যান আবদুল্লাহ আব্বাস বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়কে এমন একটি উদ্যোগ নেয়ায় আমারা ধন্যবাদ জানাই।

মসজিদে ধুমপান করা হলে মসজিদের পবিত্রতা খর্ব হতো। এলাকা ধোঁয়ায় ভরে যেতো। এই ব্যবস্থাপনার পর কেউ ধুমপান করলে সরকারীভাবে ব্যবস্থা নেয়া হবে।

আবদুল্লাহ আরও বলেন, জনসাধারণকে মসজিদটির পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অন্যান্য মুসল্লি যেন ধুমপান না করে সেই দিকে লক্ষ্য রাখলে আশা করা যায় মসজিদের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করা সম্ভব হবে।

সেই সাথে মসজিদের পুরো এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব মুসল্লিদেরকেই নিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026