বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬

ইসরাইলে বিক্ষোভ চলছে নেতানিয়াহুর গ্রেফতার দাবিতে

ইসরাইলে বিক্ষোভ চলছে নেতানিয়াহুর গ্রেফতার দাবিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে এ বিক্ষোভ হচ্ছে।

টানা আট সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে। শনিবার রাতে তেলআবিবে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখা যায়। তারা বলেছেন, নেতানিয়াহুর পুরো পরিবারই দুর্নীতিগ্রস্ত। তার ছেলের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এরইমধ্যে আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কাভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করে দেয়া। অন্যটি হচ্ছে জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতি।

ইসরাইলের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দেড় বছর জেল খাটতে হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026