মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০০

জার্মানিতে মেরকেলের সাথে জোট বাধতে এসপিডির সম্মতি

জার্মানিতে মেরকেলের সাথে জোট বাধতে এসপিডির সম্মতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর সাথে জোট বাধবে দেশটির প্রধান বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি।

দলের অভ্যন্তরীণ ভোটাভুটির পর এ সিদ্ধান্তে পৌঁছায় জোটগঠনে দ্বিধাবিভক্ত এসপিডি। তাই জোটবেধে সরকার গঠনে আর কোনও অন্তরায় রইলো না দেশটিতে।

প্রসঙ্গত, জোটগঠন-বিষয়ে দরকষাকষি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার সিদ্ধান্ত নিতে রোববার দলের ভেতর একটি ভোটাভুটির আয়োজন করেছিল জার্মানির প্রধান বিরোধীদল এসপিডি।

আর বিশেষ এই নির্বাচনে বন শহরে এসপিডি দলের ৬০০ প্রতিনিধি ও ৪৫ পরিচালনা পর্ষদ সদস্য মেরকেলের দলের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার বিষয়ে তাদের মত দেন।

গতবছরের সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে অ্যাঙ্গেলা মেরকেলের দল সিডিইউ এবং এর আরেক জোট ব্যাভারিয়ান সিএসইউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে অনিশ্চয়তা দেখা দেয়।

এরপর অন্যান্য বিরোধীদল এফডিপি ও এএফডি’র সাথে দরকষাকষিতে সুবিধা না হওয়ায় এসপিডি’কে সাথে নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেন মেরকেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026