শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩০

ব্রিটেনের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে

ব্রিটেনের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ট্রাম্পের ব্রিটেন সফর বাতিলের মাত্র কয়েক দিন পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার এক বিবৃতিতে বলেন, ব্রিটেনের সাথে আমাদের হৃদতাপূর্ণ সম্পর্ক ধরে রাখতে হবে

ট্রাম্পের আগামী মাসে ব্রিটেন সফরে যাওয়ার কথা থাকলেও তিনি ১১জানুয়ারি সফর বাতিলের ঘোষণা দেন। এতে বিশেষজ্ঞমহলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
টিলারসন সাংবাদিকদের বলেন, আমরা উভয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ককে মূল্যায়ন করি, বরিস জনসনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ককে মূল্যায়ন করি এবং দুজনের দ্বারা সম্পাদিত কাজগুলোকে সম্মান করি

তিনি আরও বলেন, মাঝে মাঝে আমরা আমাদের সম্পর্কের প্রয়োজনীয়তা ভুলে যাই। তাই আমাদের মধ্যেকার দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা দরকার

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট্য ব্যবসায়ী সাবেক এক্সোন মোবিল কোম্পানির প্রধান নির্বাহী লে রেমন্ড ব্রিটেন সফরে গেলে ডাউনিং রোডে অবস্থিত দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সাথে এক বৈঠকে উভয় রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে অনেক কথা হয়েছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026