শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২৬

ব্রেক্সিট ততটাও খারাপ নয় যতটা ভেবেছিলেন ডেভিড ক্যামেরন

ব্রেক্সিট ততটাও খারাপ নয় যতটা ভেবেছিলেন ডেভিড ক্যামেরন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি শুরুতে যতটা খারাপ ভেবেছিলেন ব্রেক্সিট বিষয়টি আসলে ততটাও খারাপ নয়।

সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বক্তব্যে তিনি বলেন, ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়া একটি ভুল ছিল, তবে সেটিকে বিধ্বংসী সিদ্ধান্ত বলা যাবে না।

প্রসঙ্গত, ক্যামেরন ২০১৬ সালে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে নিজদেশে একটি গণভোটের আয়োজন করে ব্রেক্সিটের বিপক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

এ প্রচারণায় তিনি ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করেছিলেন। পরবর্তীতে ব্রেক্সিটের পক্ষে গণরায় গেলে পদত্যাগ করেন তিনি।

এদিকে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাবেক সদস্য এবং প্রথমসারির ব্রেক্সিট সমর্থক ডগলাস কার্সওয়েল ক্যামেরনের মন্তব্যকে সাধুবাদ জানিয়ে বলেছেন, তিনি ক্যামেরনের ‘বদলে যাওয়া’ দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত আনন্দিত।

ব্রেক্সিট’র আরেক গোঁড়াসমর্থক লেবার পার্টির সাবেক সংসদ সদস্য গিসেলা স্টুয়ার্ট বলেন, ইইউ থেকে বের হলেই ব্রিটেনের অর্থনীতিতে ধস নামবে সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরনের এই ভবিষ্যতবাণী আজ ভুল প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ইইউ ও ব্রিটেন তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে ব্রিটেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026