শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০

সুন্দরী প্রতিযোগীতার মঞ্চে সুন্দরীর মুকুটে আগুন

সুন্দরী প্রতিযোগীতার মঞ্চে সুন্দরীর মুকুটে আগুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুন্দরী প্রতিযোগীতার মঞ্চে সুন্দরীর মাথার মুকুটে আগুন। ভাবা যায়? কিন্তু এমনটাই ঘটেছে সম্প্রতি।

মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে ‘কুইন অব হার্ভেস্ট’ শিরোনামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

মঞ্চে একের পর এক সুন্দরী আসা-যাওয়া করছিলেন। এরইমধ্যে আসেন এক প্রার্থী। মাথায় বিশাল মুকুট।

মঞ্চসজ্জার অংশ হিসেবে হাতে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পুরুষ মডেল। প্রথমে মঞ্চে স্বাভাবিকভাবেই প্রবেশ করেন ওই সুন্দরী। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসেন।

কিন্তু একটি মশাল থেকে হঠাৎ আগুন লাগে তার পাখির পালকের মতো হালকা বস্তুর সাহায্যে তৈরি মুকুটে।

প্রথমে তা টেরই পাননি ওই প্রতিযোগী। কিন্তু মঞ্চে উপস্থিত সবাই দৌড়ে এগিয়ে আসেন। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026